এই ওয়েব সাইট এর উদ্দ্যেশ হচ্ছে কিছু শিখানো। যে কোনো প্রয়োজনে এইখানে মেসেজ দিন ধন্যবাদ
Posts

2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ হয়েছে দেখে নিন.!



 2025-26 শিক্ষাবর্ষ, একাদশ শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে.! ৩০-শে জুলাই (বুধবার) থেকে একাদশ শ্রেণির প্রথম পর্যায়ের ভর্তির আবেদন শুরু হবে এবং শেষ হবে ১১ আগস্ট (সোমবার) পর্যন্ত.!

প্রতি বছরের মত এবারও তিন দফায় ভর্তির আবেদন গ্রহণ করে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এই তিন দফা ভর্তির আবেদন করার পরেও যদি কোন শিক্ষার্থী আবেদন করা থেকে বাদ যায় বা বাদ পড়ে তাহলে বিশেষ বিবেচনায় আর এক দফায় আবেদন করার সুযোগ দেয়া হয়ে থাকে.!

অনলাইন এ আবেদন শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না কোনো ভাবে। আগামী ০৭ আগস্ট (রবিবার) থেকে ১৪ আগস্ট (রবিবার) পর্যন্ত কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। এই নির্দৃষ্ট সময়ের মধ্যে নির্বাচিত কলেজে গিয়ে কাগজ পত্র জমা দিয়ে ভর্তি হতে হবে.!

১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে.!

আবেদন :

একাদশ শ্রেণি ভর্তির জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে শুধু মাত্র আবেদন করা যাবে (https://xiclassadmission.gov.bd/) অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না।

আবেদন ফি :

শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ২২০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

তিন ধাপে আবেদন ও ফল প্রকাশ :

প্রথম পর্যায়ের আবেদন : প্রথম পর্যায়ের আবেদন শুরু হবে ৩০-শে জুলাই (বুধবার) থেকে এবং চলবে ১১ আগস্ট (সোমবার) ১১-৫৯ মিনিট পর্যন্ত।

প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল : ২০-শে আগস্ট প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফলাফল ফোনে এসএমএস মাধ্যমে জানিয়ে দিয়া হবে এবং নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন : ফলপ্রকাশ হওয়ার পর থেকে ২২ আগস্ট রাত ৮ পর্যন্ত প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফি জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

দ্বিতীয় পর্যায়ের আবেদন : ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট রাত ৮ টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে।

দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল : ২৮ আগস্ট রাত ৮টাই দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন : ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলবে

তৃতীয় পর্যায়ের আবেদন : ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে!

তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল : ৩ সেপ্টেম্বর রাত ৮টাই প্রকাশ করা হবে।

তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন : ৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে.!

ভর্তি ও ক্লাস শুরু:

০৭ আগস্ট থেকে ১৪ আগস্ট একাদশ শ্রেণিতে কলেজ পর্যায়ে ভর্তি চলবে। ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

গ্রুপ নির্বাচন যেভাবে :

বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

কলেজে ভর্তি ফি :

ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের কলেজে ভর্তির ফি হবে ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনের ভর্তির ফি ২ হাজার ও উপজেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনে ভর্তির ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজের জন্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার ননএমপিও কলেজে বাংলা ভার্সনে ভর্তির জন্য ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ের কলেজের বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। আর উপজেলা পর্যায়ের কলেজে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।


ভর্তির বিজ্ঞপ্তি ও নীতিমালা ডাউনলোড করুন

Click here to download
 
 

ধন্যবাদ

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.